Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাদল সৈয়দের 'দ্বিতীয় যৌবন' গল্পগ্রন্থে উঠে এসেছে মানুষের জীবনের সেই অজানা অধ্যায়ের কথা, যা প্রথম যৌবনের সমান্তরালে থেকেও কখনো আবিষ্কৃত হয় না। অঞ্জন দত্তের সাথে বেলা বোসের সাক্ষাতের পর লেখকের অভিজ্ঞতা, ভাঙা শপথের কারণ আর সেই বেদনার স্মৃতি, সব মিলিয়ে গল্পগুলো যেন একেকটি ধাঁধাঁ। যাদের কথা আমরা ভুলে গেছি, তারা কি সত্যিই ভুলে যাওয়ার যোগ্য, নাকি তারা বাস করে হৃদয়ের অনেক গভীরে?
বুড়ো ঈগলের ডানার ছায়ায় মানুষ কতটা নিরাপদ থাকে, বরফে কি কয়লার আগুন জ্বলতে পারে, চোখের জলে কি বাটি ভরা সম্ভব? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পাঠক নিজেই হয়ে ওঠেন গল্পের অংশ। লেখক গল্পগুলোতে যে ধাঁধাঁ তৈরি করেছেন, তার সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে পাঠকের উপরেই। প্রতিটি গল্প যেন জীবনের অমীমাংসিত কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849618188 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |