Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোহাম্মদ শোয়াইব-এর 'ছোটদের গণিত অলিম্পিয়াড - ৩' বইটি ১০ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। গণিত চর্চা মস্তিষ্ককে সতেজ রাখে এবং চিন্তাশক্তির বিকাশ ঘটায়, এই ধারণা থেকেই বইটি সাজানো হয়েছে। বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণী মনোভাব গড়ে তোলা এবং গণিত সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া হয়েছে। কিছু প্রশ্ন সহজ, কিছু প্রশ্ন চিন্তার জগৎ ঘুরে আসার মতো, আর কিছু প্রশ্ন বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর জন্য সাজানো।
বইটিতে গাণিতিক সমস্যার সাথে বাস্তব জীবনের সমস্যা সমাধানের মাধ্যমে গণিতের সাথে দৈনন্দিন জীবনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা বুঝতে পারবে যে গণিত মানে কঠিন কিছু নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের অংশ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (IMO) সিলেবাস অনুসারে সাজানো এই বইটি অলিম্পিয়াডে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শুরু থেকেই সঠিক দিকনির্দেশনা দেবে। লেখকের লক্ষ্য শিশুদের গণিতভীতি দূর করে বিষয়টিকে আনন্দের সাথে শেখার পরিবেশ তৈরি করা।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, February 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849618472 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 68 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |