তুমি আমায় ডেকেছিলে কফির নিমন্ত্রণে
by রাহাত রাস্তি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রিকশায় নিজের বাসায় ফেরার পথে ফরিদের কোলের ওপর একটা মাটির হাড়ি, ভর্তি খেজুর গুড়। সুস্মিতা জোর করে ধরিয়ে দিয়েছে। একা একা হাসে ফরিদ, ভাবে পুরোনো প্রেমিকার চুমুগুলো একদিন এভাবে হাড়ি ভরা খেজুর গুড়ে পরিণত হবে, কে জানত!
সুস্মিতা ও ফরিদের প্রেমের সম্পর্কটা বড় অদ্ভুত। সুস্মিতা দুই বছরের বড়। তাদের প্রেমের শুরুটা যেন মিষ্টি প্রেমের উপন্যাসের প্রথম কয়েক পাতা। সেই প্রেম প্রত্যুষের মিষ্টি রোদে ঝরে পড়া বাগানবিলাস বিছানো উঠানে দুই চড়ুইয়ের অবিরত মৈথুনের মতো।
সত্যি ঘটনা অবলম্বনে লেখা রাহাত রাস্তির 'তুমি আমায় ডেকেছিলে কফির নিমন্ত্রণে' উপন্যাসটি মিষ্টি প্রেমের এক চিরন্তন গল্প। যারা হালকা, আবেগঘন প্রেমের গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি চমৎকার পাঠ।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |