বিডিএমও প্রস্তুতি
গণিত অলিম্পিয়াডের জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপযোগী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতার ফসল 'বিডিএমও প্রস্তুতি' বইটি। ২০০১ সালে যাত্রা শুরুর পর থেকে গণিতকে পাঠ্যবইয়ের বাইরে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করার চেষ্টা করেছে আয়োজকরা। দেশ-বিদেশ থেকে বই সংগ্রহ, বাংলায় গণিতের বই লেখা, সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের মানও বাড়তে থাকে।
ধীরে ধীরে অলিম্পিয়াডের সমস্যাগুলো সহজ গণনা থেকে সরে গিয়ে ধারণা ও বিশ্লেষণে জোর দিতে থাকে। আন্তর্জাতিক অলিম্পিয়াডেও সাফল্য আসতে শুরু করায়, বইয়ের বিষয়বস্তুতেও পরিবর্তন আনা হয়। 'বিডিএমও প্রস্তুতি' সেই প্রচেষ্টারই ফল, যেখানে অলিম্পিয়াড সমস্যা সমাধানের কৌশল, প্রচুর উদাহরণ আর অনুশীলনের সমস্যা স্থান পেয়েছে।
মুনির হাসান, অভীক রায়, তুষার চক্রবর্তী ও ফরহাদ মহসিনের লেখা এই বইটি জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপযোগী। নাম্বার থিওরি, জ্যামিতি ও কম্বিনেটরিক্সে বিশেষ জোর দেওয়া হয়েছে, যা স্কুল সিলেবাসে প্রায় অনুপস্থিত। যারা গণিত অলিম্পিয়াডে ভালো করতে চায় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে আগ্রহী, তাদের জন্য এটি একটি বড় হাতিয়ার।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 3rd Priinted, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847009602740 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 143 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |