Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জয়িতা ব্যানার্জীর 'ঘরে বসে আয় করুন' বইটি ফ্রিল্যান্সিং শেখার একটি প্র্যাকটিক্যাল গাইডবুক, যা সাহিত্য নয়, বরং ধাপে ধাপে শেখার জন্য তৈরি। বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রিল্যান্সিং সেক্টরে এত গোছানো প্র্যাকটিক্যাল গাইডলাইন নিয়ে আসা হয়েছে এই বইটিতে। ফ্রিল্যান্সিং শেখার পূর্ণাঙ্গ রোডম্যাপের সাথে রয়েছে অসংখ্য ইনফোগ্রাফিক এবং ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ড্রপশিপিংয়ের মতো জনপ্রিয় স্কিলগুলো নিজে নিজে শেখার নির্দেশনা।
বইটি তাদের জন্য, যারা 'কীভাবে শুরু করবো?', 'আমার জন্য কোনটি ভালো?', 'আসলেই শিখতে পারবো কি?', 'মার্কেটপ্লেসে কীভাবে কাজ করবো?', 'পেমেন্ট কীভাবে পাবো?' এসব প্রশ্নের উত্তর খুঁজছেন। ফ্রিল্যান্সিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু ধাপে ধাপে শেখানো হয়েছে, সাথে কোন স্কিলটি নিজের জন্য উপযুক্ত তা বেছে নেওয়ার কৌশলও দেওয়া আছে। ভিডিও এডিটিং থেকে ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল কভার লেটার ও ওভারভিউ লেখা, কমিউনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, সবকিছু সহজ ভাষায় বুঝিয়ে বলা হয়েছে।
একদম শূন্য জ্ঞান নিয়েও ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে এবং শুরু করতে চান এমন যেকোনো বয়সের মানুষ এই বইটি পড়ে সহজেই বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। ফ্রিল্যান্সিং নিয়ে যাদের ভুল ধারণা আছে বা সঠিক গাইডলাইন পান না, তাদের জন্যও এটি একটি দিকনির্দেশক।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |