স্বপ্নগুলো সাদা কালো
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইভানা ফেরদৌসীর উপন্যাস 'স্বপ্নগুলো সাদা কালো' বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্বের এক উষ্ণ গল্প। ঢাকায় জন্ম নেওয়া আনিলা আর যশোরের মেয়ে সুরভির সম্পর্ক গড়ে ওঠে পড়াশোনার সূত্রে। তাদের বন্ধুত্ব বিশ্বাস, সততা আর শ্রদ্ধার ভিত্তিতে এতটাই দৃঢ় যে সময়ের ব্যবধানও তা ভাঙতে পারেনি।
আনিলার বিয়ে হয় বুয়েটের শিক্ষক অনিকের সঙ্গে। অন্যদিকে সুরভি ভালোবেসে বিয়ে করে মেধাবী ছাত্র থেকে ব্যাংকার হওয়া স্বপ্নীলকে। স্বপ্নীলের ভালোবাসায় সুরভির জীবন হয়ে ওঠে মধুময়। দুই বান্ধবীর জীবনে ছিল অসংখ্য স্বপ্ন। সেই স্বপ্নগুলো কি রঙিন হয়ে উঠেছিল, নাকি বিবর্ণ সাদাকালোয় থেকে গেল? তাদের সংসার কি টিকে ছিল অনিক আর স্বপ্নীলকে নিয়ে, নাকি সব ভেঙে গিয়েছিল স্বপ্নভাঙার বেদনায়?
সমসাময়িক নারীজীবনের টানাপোড়েন, বন্ধুত্ব আর স্বপ্নভঙ্গের করুণ চিত্র এঁকেছে লেখিকা। সহজ সরল ভাষায় বলা গল্পটি পাঠককে ভাবায় সম্পর্কের গভীরতা নিয়ে।
| প্রকাশনী | : | কাকলী প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |