মায়াবিনী
by হিফজুর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হিফজুর রহমানের 'মায়াবিনী' উপন্যাসের শুরু কুয়ালালামপুর ট্রানজিট করে প্রায় নয় ঘণ্টা উড়াল দিয়ে সিডনি বিমানবন্দরে নামার মধ্য দিয়ে। চাকরি সূত্রে প্রায় দশ বছর বিমানের বিজনেস ক্লাসে ভ্রমণের পর এবার প্রথম ইকনমি ক্লাসে চড়তে হলো দেবাশীষ চৌধুরীকে। কারণ সেই চাকরিতে আর নেই সে, আর এটা একেবারেই ব্যক্তিগত সফর।
প্রায় হঠাৎ করেই সিডনিতে আসতে হয়েছে তাকে, নীলাঞ্জনা ডালিয়ার অপ্রতিরোধ্য ডাকে। একদিন অফিসের টেলিফোনের অ্যানসারিং সার্ভিসে নীলাঞ্জনার কণ্ঠ শুনতে পেল দেবাশীষ, 'দেব আমি এখন ক্রয়ডন থেকে বলছি। আমার এই নাম্বারে একটু ফোন করোনা প্লিজ।' মেসেজ শেষ, মাথাটা ঝিমঝিম করে উঠল দেবাশীষের। দীর্ঘদিনের সম্পর্ক, হারানো চাকরি আর হঠাৎ ডাক, এই নিয়ে এগিয়ে চলে রোমান্টিক নাটকীয়তার গল্প। পাঠক দেবাশীষের এই অপ্রত্যাশিত যাত্রার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন।
| প্রকাশনী | : | কাকলী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849310624 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |