ভয়ংকর ভূতের কাহিনি: লম্বু
by জিয়ন খান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জিয়ন খানের ভৌতিক উপন্যাস 'ভয়ংকর ভূতের কাহিনি: লম্বু' পাঠককে নিয়ে যায় এক পরিত্যক্ত জমিদার বাড়ির রহস্যময় জগতে। বহু কষ্টে স্কুলের হেড স্যারের কাছ থেকে ছুটি নিয়ে নুবায়ের পৌঁছায় দাদার জমিদার বাড়িতে। বহু বছর আগে নুবায়েরকে কোলে নিয়ে শহরমুখী হয়েছিল তার মা-বাবা, এরপর আর ফিরে আসেনি। একসময়ের কোলাহলমুখর বাড়িটি আজ সম্পূর্ণ পরিত্যক্ত।
বাড়ির বিশালতা দেখে মুগ্ধ হয় নুবায়ের, কিন্তু কেয়ারটেকার জগলু মিয়ার মৃত মানুষের মতো চোখের দৃষ্টি তার মনে ভয়ের জন্ম দেয়। উদ্ধৃঙ্খল কুকুরগুলোও যোগ করে নতুন যন্ত্রণা। নুবায়ের বুঝে ফেলে, দাদার জমিদার বাড়িটি এখন ভুতুড়ে পল্লিতে পরিণত হয়েছে। ভয়ংকর শক্তিশালী ভূত লম্বু প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। একসময় লম্বুর মুখোমুখি হয় নুবায়ের। প্রতিটি মুহূর্ত মৃত্যুযন্ত্রণায় ঘিরে থাকে তাকে। ভয় আর রহস্যের এই কাহিনি থ্রিলারপ্রেমী পাঠকদের টেনে রাখবে শেষ পর্যন্ত।
| প্রকাশনী | : | কাকলী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849310396 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |