ভালোবাসা মন্দবাসা

by আনিসুল হক

কপি বেছে নিন
117৳150৳Save 33৳ (22%)
Qty
Wishlist
Share

আনিসুল হকের 'ভালোবাসা মন্দবাসা' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নিলুফার, এক গৃহবধূ। স্বামী মুনির ব্যবসায়ী, তাদের দুই মেয়ে, বড়টার বয়স পনেরো আর ছোটটার ছয়। যৌথ পরিবারে থাকেন তারা, সঙ্গে অচল শ্বশুর, রাগী শাশুড়ি, আমুদে ক্রিকেটার দেবর আর মেডিকেল পড়ুয়া ননদ। নিলুফার নিজের বাবা-মা আর সমাজ ত্যাগ করে মুনিরের ঘরে এসেছিল, মায়ের পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

হঠাৎ জানা যায়, মুনির আরেকটা বিয়ে করেছে। কী করবে এখন নিলুফার? তার তো ফিরে যাওয়ারও কোনো জায়গা নেই, আবার নিজেও কিছু করে না। শ্বশুর-শাশুড়ি নির্ভরশীল বড় ছেলে মনিরের ওপর। গভীর সঙ্কটে পড়ে নিলুফার। এই অপমান সে নেবে না, সহ্যও করতে পারে না, আবার প্রতিকারও জানে না।

স্ত্রীর অসহায়ত্ব, পুরুষতান্ত্রিক সমাজের নিষ্ঠুরতা আর সংসারের জটিল সম্পর্ক নিয়ে আনিসুল হকের এই উপন্যাস পাঠককে ভাবিয়ে তুলবে। সহজ ভাষায় লেখা গল্পটি নারীর অবস্থান ও অধিকার নিয়ে নতুন প্রশ্ন তুলে ধরে।

প্রকাশনী:কাকলী প্রকাশনী
সংস্করণ:6th Edition, 2010
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847013303542
পৃষ্ঠা সংখ্যা:141
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all