নাসিম আহমেদের 'আবৃত্তি প্রসঙ্গ অনুষঙ্গ' আবৃত্তি শিল্পের এক বিশাল পটভূমিতে দাঁড় করানো একটি প্রামাণ্য গ্রন্থ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আবৃত্তি চর্চায় বিশিষ্ট এই আবৃত্তিকার, সংগঠক ও শিক্ষক তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা আর মননশীলতা দিয়ে এই শিল্পের নব অভিজ্ঞান-অভিধান রচনা করেছেন। ধ্রুপদী সংযোজন থেকে শুরু করে আধুনিক বিশ্লেষণ, আবৃত্তিকে নান্দনিক শিল্প-উপস্থাপন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই উঠে এসেছে এখানে।
তাঁর রচনাশৈলী প্রাঞ্জল ও তরতাজা, যা পাঠককে সহজেই টানে। বর্তমানের অনেক তরুণ জনপ্রিয় আবৃত্তিকার এই মানুষটির সৃজন-প্রশিক্ষণেই উজ্জ্বল হয়ে উঠেছেন। যারা আবৃত্তি নিয়ে পড়াশোনা করতে চান বা এই শিল্পকে গভীরভাবে জানতে চান, তাদের জন্য এটি অপরিহার্য একটি বই। শিল্পের প্রতি তাঁর ভালোবাসা আর অপরিসীম পরিশ্রমের স্বাক্ষর এই দীর্ঘদেহী গ্রন্থে।
| প্রকাশনী | : | কাকলী প্রকাশনী |
| সংস্করণ | : | 6th Edition, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849310531 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 260 |
| ট্যাগ | : | Big Sale,বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।