প্রসব বেদনা

by সাদত আল মাহমুদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

124৳160৳Save 36৳ (23%)
Qty
Wishlist
Share

সাদত আল মাহমুদের 'প্রসব বেদনা' এক সংগ্রামী তরুণের আত্মপরিচয়ের কাহিনী। অভাবের সংসারে তিন সন্তানের জনক কদম আলীকে বিয়ে নেয় আয়েশা। শারীরিকভাবে অক্ষম সতীন নার্গিস প্রথমে তাকে মেনে নিতে চায়নি, কিন্তু সংসারের সব কাজের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ায় আয়েশাকে সতীন হিসেবে গ্রহণ করে। সংসারে দিনরাত চাকরাণীর মতো খেটে যায় আয়েশা।

আয়েশার ছেলে জামাল লেখাপড়ায় মনোযোগী হয়, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে এবং কবিতা-গল্প লেখা শুরু করে। এসএসসি পরীক্ষার আগেই অসুস্থ হয়ে মারা যায় আয়েশা। মায়ের মৃত্যুর পরদিনই জামাল বিতাড়িত হয় কদম আলীর বাড়ি থেকে। বিধবা বেদেনী পদ্মাবতীর নৌকায় আশ্রয় নেয় সে, কিন্তু গ্রামের লোকদের কুৎসার শিকার হয়ে দুইজনকেই গ্রাম ছাড়তে হয়। রংপুরের হোটেলে ওয়েটার, বাসের হেলপার, প্রেসের কম্পোজ এবং ঢাকার কুলির কাজ করে জীবিকা নির্বাহ করে জামাল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতেও সে লেখালেখি চালিয়ে যায়। অবশেষে 'দেশ প্রেমিক' নামে একটি উপন্যাস লেখে, কিন্তু প্রকাশক পেতে বেগ পেতে হয়। গর্ভবতী মায়ের প্রসববেদনার মতোই বই প্রকাশের বেদনা অনুভব করে জামাল।

অবশেষে বাংলাবাজারের এক প্রকাশক উপন্যাসটি প্রকাশে রাজি হয়। কঠোর পরিশ্রম ও স্বপ্নের জয়ের এই গল্প পাঠকের মনে দাগ কাটবে।

প্রকাশনী:কাকলী প্রকাশনী
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849310136
পৃষ্ঠা সংখ্যা:88
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all