বিপরীত দৃশ্য
by রাহাত রাস্তি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাহাত রাস্তির 'বিপরীত দৃশ্য' একটি হারিয়ে যাওয়া দূরবীনের গল্প। সেই দূরবীন দিয়ে বহুদিন আগে ভিনদেশি এক তরুণী তার ভালোবাসার মানুষকে দেখত। দূরবীনটি হারিয়েছে সম্ভবত 'আমোর' নামের একটি কফিশপে। গত এক ঘণ্টা ধরে বর্ণনাকারী সেই কফিশপটি খুঁজছেন। তিনি এই শহরে এত বছর শুধু ভাত, রুটি আর চা খেয়ে কাটিয়েছেন, কিন্তু শর্মির জন্য এখন অনেক নতুন কিছু জানছেন।
শর্মি কে? কেউ না। একটা ঘ্রাণ, একটা রহস্য, মায়া, কিংবা মনের ভেতর তৈরি একটা চরিত্র। গল্পটি বর্ণনাকারীর না হয়ে শর্মিরও হয়ে গেছে। এরই মধ্যে গরিব ঘরের রূপসী মেয়ে মালতি পালিয়ে আসে ঢাকায়, তার দেওয়া টং দোকান রাতারাতি জমজমাট হয়ে ওঠে। কিন্তু একদিন সেই দোকান দখল করে নেয় দুবাই ফেরত গৌরাঙ্গ। এরকম অনেকগুলো দৃশ্য একে অন্যের সাথে মিশে তৈরি করেছে এই বর্ণিল উপন্যাস।
| প্রকাশনী | : | কাকলী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849311169 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 84 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |