মুক্তিযুদ্ধের ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মেজর রফিকুল ইসলাম পিএসসির 'মুক্তিযুদ্ধের ইতিহাস' গ্রন্থটি বাঙালির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পটভূমি ও বীরত্বগাথা নিয়ে রচিত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি যে নতুন আত্মপরিচয় লাভ করে, সেই সূত্র ধরেই এগিয়ে যায় ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং সত্তরের নির্বাচনে শেখ মুজিবের বিজয়। ক্ষমতা হস্তান্তরের বদলে পাকবাহিনী শুরু করে বর্বর গণহত্যা।
চেঙ্গিস, হালাকু এমনকি হিটলারকেও হার মানানো সেই নৃশংসতার বিরুদ্ধেই ঝাঁপিয়ে পড়ে লক্ষ লক্ষ তরুণ। তিতুমীর, সূর্যসেন, বাঘা যতীনের উত্তরসূরিরা প্রাণকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে অংশ নেয়। সেই অসীম বীরত্ব আর ঐতিহ্যমণ্ডিত সংগ্রামের সুবিস্তৃত ইতিহাসই এই গ্রন্থের মূল উপজীব্য। মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে আগ্রহী প্রতিটি পাঠকের কাছেই বইটি গুরুত্বপূর্ণ।
| প্রকাশনী | : | কাকলী প্রকাশনী |
| সংস্করণ | : | 4th Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849310471 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 762 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |