ঘটনাটা আমাদের মহল্লার

by মাহবুব রেজা

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

100৳125৳Save 25৳ (20%)
Qty
Wishlist
Share

মাহবুব রেজার কিশোর উপন্যাস 'ঘটনাটা আমাদের মহল্লার' শুরু হয় মহল্লার ছেলেদের খেলার মাঠ হারানোর গল্প দিয়ে। ভূমিদস্যুদের কবলে পড়ে মাঠ বেদখল হয়ে গেছে, তাই ভিতরবাড়ি লেনের ছেলেরা বিকেলবেলায় রাস্তাতেই বল খেলে। এলাকার বড়রাও এই অবস্থা মেনে নিয়েছে, কী আর করা!

হঠাৎ একদিন খেলতে খেলতে ছেলেরা আবিষ্কার করে এক অদ্ভুত ও রহস্যময় মানুষকে। সেই লোককে ঘিরে ঘটতে থাকে একের পর এক ঘটনা। মূর্তিচোরের সংঘবদ্ধ এক দলের সন্ধানও পেয়ে ফেলে তারা। কীভাবে এই আবিষ্কার হলো, আর তারপর কী ঘটল, তা জানতে পড়তে হবে পুরো গল্প। রোমাঞ্চ আর কৌতূহলে ভরা এই উপন্যাস কিশোর পাঠকদের মনে দাগ কাটবে।

প্রকাশনী:সময় প্রকাশন
ভাষা:bangla
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all