ফুটানি
by জামাল রেজা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জামাল রেজার উপন্যাস 'ফুটানি' শুরু হয় মকবুল মিয়ার দ্বিতীয় বিয়ে দিয়ে। ছাতার মতো বগল দাবায় করে নতুন বউ নিয়ে আসায় প্রথম স্ত্রী সায়কা বেগম তেলে-বেগুনে জ্বলে ওঠেন। দ্বিতীয় স্ত্রী দুলারী নাটক-থিয়েটার নিয়ে ব্যস্ত থাকতেন, প্রেমিক থাকা সত্ত্বেও মকবুল মিয়ার সঙ্গেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। রসিক মানুষ মকবুল মিয়া কবিরাজি বিদ্যায় অগাধ শ্রদ্ধা রাখেন, অসুখ হলে লতা-পাতা দিয়েই নিজে চিকিৎসা করেন।
কিন্তু দুলারী জটিল রোগে আক্রান্ত হলে তার চিকিৎসায় ব্যর্থ হন তিনি। অসময়ে দুলারীর মৃত্যু হলে তার লেখা ডায়েরি থেকে জানা যায় অনেক অজানা কথা। প্রেমিক জিসান কীভাবে এই বিষয়টি নেবে, সেটিই দেখার বিষয়। প্রেম, বিয়ে, অসহায়ত্ব আর হাহাকারের এই গল্প পাঠকের মন ছুঁয়ে যাবে।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849323570 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 93 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |