জনম জনম
হুমায়ূন আহমেদের উপন্যাস 'জনম জনম'। দৈনিক বাংলায় 'মৌনব্রত' নামে ধারাবাহিক লেখার সময় হঠাৎ 'তিথি' নামের এক চরিত্র এসে হাজির। নিশিকণ্যা, যার কথা লিখতে লেখকের খুব ভালো লাগছিল। কিন্তু সমস্যা হলো, এই জাতীয় মেয়েদের তিনি চিনতেন না, শুধু কল্পনার আশ্রয় নিয়ে লেখা দাঁড় করানো যায় না। অকল্পনীয় এক সূত্র থেকে পেয়ে গেলেন সাহায্য।
বইটি প্রথমে 'রাত্রি' নামে ছাপা হচ্ছিল। একদিন স্ত্রী রেকর্ড প্লেয়ারে গান বাজাচ্ছিলেন, হঠাৎ সব ইন্দ্রিয় চলে গেল গানে, 'জনম জনম তব তরে কাঁদিব'। গান শুনতে শুনতে নিজে কাঁদলেন এবং উপন্যাসের নাম পাল্টে দিলেন, 'রাত্রি' থেকে হয়ে গেল 'জনম জনম'। প্রকাশক বিরক্ত হলেন, ফর্মা ছাপা হয়ে গেছে। কম্পোজিটর কাজ ছেড়ে পালিয়ে গেল, নানান যন্ত্রণা। তবু সব যন্ত্রণার পরেও বইটি বের হচ্ছে, এটাই লেখকের আনন্দ।
| প্রকাশনী | : | কাকলী প্রকাশনী |
| সংস্করণ | : | 11th Printed, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847013300195 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।