Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বান্দরবানের এক বম পরিবারে বেড়ে ওঠা দুরন্ত মেধাবী কিশোর রোদের গল্প নিয়ে মনজুর শামস রচনা করেছেন 'নীল গ্রহে রোদ'। কোলের শিশু থাকতেই এক গাড়ি দুর্ঘটনায় মা-বাবাকে হারানো রোদ আশ্রয় পায় এক বম পরিবারে। বিধবা কত্রীকেই সে দাদি বলে চেনে। অভাবের কারণে ক্লাস ফাইভের পর পড়াশোনা আর এগোয়নি, কিন্তু বই পড়ার প্রবল আগ্রহ তাকে জ্ঞানের জগতে ছুটিয়ে বেড়ায়। সাঙ্গু নদীতে ভেসে চলা বাঁশের ভেলা দেখে তারও ইচ্ছে করে নদীতে নদীতে ঘুরে বেড়াতে।
কিন্তু কদিন ধরে আজব এক বুড়ো তার পিছু নিয়েছে। যখন সে তাকে নাগালে পায়, তখন সে সম্পূর্ণ ভিন্ন এক জগতে, লাখ লাখ আলোকবর্ষ দূরে অন্য এক গ্রহে। মহাবিশ্বকে অশুভ শক্তির হাত থেকে রক্ষায় মহান এক বিজ্ঞানী আস্থা রাখছেন রোদের ওপরই। নীল গ্রহকে বাঁচাতে পারলেই রক্ষা পাবে গোটা মহাবিশ্ব। কিন্তু চূড়ান্ত অভিযানে গিয়ে অপশক্তির হাতে বন্দি হয়ে পড়ে রোদ। মহাকাশে এক ফুলকি হয়ে ঝরে পড়বে কি সে সর্বনাশের অতলে?
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844581920 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |