কপি বেছে নিন
190৳
Only 1 left
Qty
Wishlist
Share

হুমায়ূন আহমেদের 'কবি' উপন্যাসের সূচনা সিলেটের মীরাবাজারের একটি পুরনো শ্যাওলা ধরা দালানে। মধ্যরাতে পাঁচ-ছয় বছরের একটি শিশু বাবা-মায়ের পাশে ঘুমাচ্ছে। জানালার ভেন্টিলেটর দিয়ে ঢোকা জোছনা মশারির ছাদে পড়ে মনে হয় আলোর ফুল ফুটেছে। শিশুর ঘুম ভেঙে যায়, সে ভয় আর বিস্ময়ে তাকিয়ে থাকে সেই আলোর দিকে। বাবা ব্যাখ্যা করেন, এটা ভেন্টিলেটরের নকশা, জোছনার আলোয় ফুলের মতো দেখাচ্ছে, ভয়ের কিছু নেই।

বাবার কথা শুনেও শিশুর ভয় যায় না। তখন বাবা বলেন, হাত দিয়ে ফুলটা ধর, ভয় কেটে যাবে। কিন্তু যতবার শিশুটি ধরতে যায়, ততবারই ফুল হাত গলে বেরিয়ে যায়। এই উপন্যাস আসলে কবি-জোছনার ফুল ধরার গল্প। মহান বোধকে স্পর্শ করার আকাঙ্ক্ষা, জীবনকে দেখা এবং না দেখার যে দ্বন্দ্ব, তারই চিত্র এখানে ফুটে উঠেছে। হুমায়ূন আহমেদের গভীর দার্শনিক উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম।

প্রকাশনী:কাকলী প্রকাশনী
সংস্করণ:1996
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844371023
পৃষ্ঠা সংখ্যা:277
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all