কপি বেছে নিন
288৳360৳Save 72৳ (20%)
Qty
Wishlist
Share

মঈন আহমেদের 'বাদ্যি' উপন্যাস হাজার বছর আগের এক আখ্যান। ব্রহ্মপুত্র ও হাজার নদীর অববাহিকায় সমুদ্রগর্ভ থেকে ক্রমশ জেগে ওঠা এই নদীদ্বীপ সোনালি ফসলের সম্ভার নিয়ে বিকশিত হচ্ছিল। সেই কালের ভাষা ও মনন-মনোজগতের বিষয়-আশয়কে উপজীব্য করে রচিত এই আখ্যানে ফুটে উঠেছে বাঙলা ভাষা ও বাঙালি জাতির বিকাশের ধারা।

ভাষার জন্য রক্ত দিতেও আপোসহীন থাকা এই জনমানব আজ বিশ্বস্বীকৃত। অনাদি কাল থেকে সর্বনাবিকাশমান জনধারার শাখা-উপশাখার মিলনমোহনায় আমরা যারা নৃতাত্ত্বিক ছাপ নিয়ে কালের গতিপ্রবাহে অস্তিত্বমান, তাদের কেউই ক্ষুদ্রসত্তা নন। ভাষাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য অতিক্রমী এই মানবাত্মার অভিসারী আখ্যান বাঙলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত। ইদানীং অপ্রচল ভাষায় উপস্থাপিত এই শিল্পসৃষ্টি পাঠকের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা।

প্রকাশনী:সময় প্রকাশন
সংস্করণ:২য় সংস্করণ, ২০২৩
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

সমকালীন উপন্যাস এর আরও বই

See all

মঈন আহমেদ এর আরও বই

More Categories

See all

সময় প্রকাশন এর আরও বই

See all

You May Also Like

See all