দ্বিতীয় প্রেম, প্রথম খেলার আগে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দেবব্রত মুখোপাধ্যায়ের উপন্যাস 'দ্বিতীয় প্রেম, প্রথম খেলার আগে' খেলোয়াড়দের জীবন, লড়াই আর আনন্দের গল্প বলে। টুম্পা, রাকিব, জাভেদ, তিথি, কাঁকন, মাসুদা; সবার মাঝে একটাই মিল, খেলা। কেউ ক্রিকেটার, কেউ তীরন্দাজ। প্রত্যেকের নিজস্ব গল্প আছে, যা খেলার মাঠে এসে একাকার হয়ে যায়। মাঠের খেলা ধীরে ধীরে প্রেমের দিকে মোড় নিতে থাকে। টুম্পা খুলনা থেকে ঢাকায় আসে তীরন্দাজ হওয়ার স্বপ্ন নিয়ে, বাবার ইচ্ছা পূরণ করতে। কিন্তু তার স্বপ্নের পাশে লুকিয়ে থাকে তিথি-মাসুদাদের গল্প, আর নারায়ণগঞ্জের বস্তিতে মানুষের শিকার মাসুদ।
টুম্পার সঙ্গে রহস্যময় বাঁধনে জড়িয়ে পড়ে উঠতি ক্রিকেটার রাকিব। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে রাকিব, কিন্তু কোচ সুজন সারের অপূর্ণ আকাঙ্ক্ষা তার কাঁধে চেপে বসে। টুম্পার সঙ্গে সম্পর্কের কারণে অধিনায়ক জাভেদের 'শত্রু' হয়ে ওঠে সে। দুই দিন আগেও যারা সবচেয়ে ভালো বন্ধু ছিল, সেই জাভেদের শত্রুতার ব্যাখ্যা খুঁজে বেড়ায় রাকিব। জাভেদের ব্যাখ্যা লুকানো আছে কামরাঙ্গির চরে। স্বপ্ন আর রহস্যের পেছনে ছুটতে ছুটতে হঠাৎ নিয়তির মুখোমুখি হয় রাকিব। এই উপন্যাস সেই নিয়তির পেছনে ছোটা।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |