কপি বেছে নিন
200৳250৳Save 50৳ (20%)
Qty
Wishlist
Share

সেলিনা হোসেনের ‘মাটি ও শস্যের বুনন’ একটি উপন্যাস, যেখানে দেশের কোনো ছোট্ট গ্রামের গির্জা, হাসপাতাল, স্কুল, বাজার নিয়ে গড়ে ওঠা জনপদের কাহিনি বর্ণিত হয়েছে। সেই নিরিবিলি গ্রামে মুক্তিযুদ্ধের ঢেউ এসে লাগে। ফাদার মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতেন। এই খবর পেয়ে পাকিস্তান সেনাবাহিনী ফাদারসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের দিনই জন্ম হয় মূর্ছনার।

বাইশ বছর পরে গ্রামের ছেলে অমিয় ঢাকায় পড়াশোনা করে এবং মূর্ছনার সঙ্গে তার প্রেম হয়। কিন্তু সন্ত্রাসী সুব্রত মূর্ছনার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অমিয়কে খুন করে এবং ক্রশবিদ্ধ ভঙ্গিতে গির্জার সামনে ঝুলিয়ে রাখে। এই মর্মঘাতী বেদনায় মূর্ছনা মানব সেবার ধর্ম গ্রহণ করে। একদিন গির্জায় বোমা বিস্ফোরণে তার মা মেরিনা বাড়ৈ নিহত হন। বাবা-মা দুজনকে হারিয়ে মূর্ছনা কাজের সন্ধানে পাহাড়ের পাদদেশের একটি গ্রামে চলে আসে। সেখানে আদিবাসী পাহাড়ি মানুষের জীবনের দ্বন্দ্ব, বঞ্চনা, হাসি-কান্না দেখে ধর্ম ও মানব সম্পর্ক নিয়ে তার মনে প্রশ্ন জাগে। একটি শিশুকে কেন্দ্র করে সেই প্রশ্ন আরও গভীর হয়, আর মূর্ছনা ফিরে যেতে চায় নিজের গ্রামে।

প্রকাশনী:সময় প্রকাশন
ভাষা:bangla
ISBN:9844585937
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all