ঈশানীর ভাবের সময়

by খসরু চৌধুরী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

280৳350৳Save 70৳ (20%)
Qty
Wishlist
Share

খসরু চৌধুরীর ‘ঈশানীর ভাবের সময়’ উপন্যাসের শুরুতে শীতের আগমনী হাওয়ার বর্ণনা। উত্তুরে হাওয়া জোরদার হয়ে উঠলে দূরের কোনো উৎস থেকে শত শত মাইল পেরিয়ে মঙ্গলা নদী পার হয়ে বাতাস এসে পৌঁছায় সুন্দরবনের কাছে। আম, নারকেল, সুপারি আর কেওড়া গাছের মাথা ছুঁয়ে শর্ষে ফুলের গন্ধ নিয়ে হাওয়া ঢুকে পড়ে খড়মা খালের ওপারে।

নোনা জলের দেশ বলে এখানে সাধারণত ঠান্ডা কম পড়ে, কিন্তু উত্তুরে হাওয়া বইলে অন্য কথা। রাতগুলো হয়ে ওঠে অকরুণ শীতল, যেন সব জীবকে জমিয়ে দিতে চায়। করোগেট টিনের চালগুলো চড়চড় করে কেঁকিয়ে ওঠে। হিম লেপ-কাঁথার ভেতর দিয়ে মাংস পেরিয়ে হাড়ে ঢুকে পড়ে শীত। শিশিরকণা জমে গাছের পাতায়, খড়ের চালে, ভারী হয়ে হাওয়ায় টুপটাপ ঝরে পড়ে। উষ্ণতা পেতে গোরু-মোষগুলো গা ঘেঁষে থাকে, নতুন বাছুরগুলো ঠান্ডায় হাঁচে। রাতের শেয়াল নিরর্থক ডেকে ওঠে ক্ষেতি, কাঁকড়া, ব্যাঙ আর ইঁদুরের খোঁজে। এই প্রাকৃতিক পটভূমিতে গড়ে ওঠে ঈশানীর গল্প।

প্রকাশনী:সময় প্রকাশন
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849235286
পৃষ্ঠা সংখ্যা:231
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all