কথা- সাহিত্যে শওকত ওসমান
by বুলবন ওসমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বুলবন ওসমানের 'কথা- সাহিত্যে শওকত ওসমান' গ্রন্থে আলোচিত হয়েছে প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের উপন্যাস-সাহিত্য। তার মোট উপন্যাসের সংখ্যা চৌদ্দটি। প্রথম দুটি উপন্যাস লেখা পশ্চিমবঙ্গের পটভূমিতে, রচনাশৈলী বাস্তববাদী। পরের সব রচনা ধারণাকেন্দ্রিক বা কনসেপচুয়াল।
প্রথম দুটি উপন্যাস লেখা হয় ১৯৪৭ সালের ভারত বিভাগের আগে, পশ্চিমবঙ্গে অবস্থানকালে। দেশ ভাগের পর ১৯৪৭ সালে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে যোগ দেন। এরপর তার রচনায় পশ্চিমবঙ্গের পটভূমি আর দেখা যায়নি। এই শেকড় বিচ্ছিন্নতাই তাকে ধারণাভিত্তিক রচনা নির্মাণে ঠেলে দেয়।
'বণী আদম' লেখকের প্রথম রচনা। পঁয়তাল্লিশ বছর আগে অবিভক্ত বঙ্গের 'আজাদ' পত্রিকার ঈদ সংখ্যায় এর কিয়দংশ প্রকাশিত হলেও নানা কারণে পুস্তকাকারে বের হয়নি। পাণ্ডুলিপি হারিয়ে যাওয়ার পর সৌভাগ্যক্রমে তা আবার হাতে এলে বইটি সম্পূর্ণ করতে পারেন লেখক। শওকত ওসমানের সাহিত্যকর্ম নিয়ে গবেষণাধর্মী এই গ্রন্থ পাঠকদের জন্য মূল্যবান দলিল।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2004 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844584418 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |