মুক্তিযুদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক গবেষক সালেক খোকনের '১৯৭১ রক্তমাখা যুদ্ধকথা' স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস ধরে রাখার এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এই গ্রন্থে যুদ্ধাহত বীরদের স্মৃতিকথা, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম এবং শ্রেণিহীন সমাজ গঠনের প্রত্যয়ের কথা সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এখানকার মুক্তিযোদ্ধারা পৌরাণিক চরিত্র নন, বরং রক্ত-ঘাম-ত্যাগে বাংলাদেশ গড়ে তোলা প্রকৃত বাঙালি বীর।
কথোপকথন ও সরল গদ্যের ঢঙে লেখা রচনাগুলো থেকে একজন সত্যসন্ধানী স্কলারের মননচর্চার পরিচয় পাওয়া যায়। লেখকের ভাষা প্রাঞ্জল, ভাবনা নিরপেক্ষ এবং কৃত্রিমতা মুক্ত। ফিল্ডওয়ার্কনির্ভর এই লেখাগুলোতে বহুস্থানে প্রজ্ঞার স্বাক্ষর স্পষ্ট। বর্তমান ও ভবিষ্যৎ পাঠকের কাছে এটি মুক্তিযুদ্ধের একটি আকরগ্রন্থ হয়ে থাকবে।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৮ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849323259 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।