Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

400৳500৳Save 100৳ (20%)
Qty
Wishlist
Share

অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের 'সংকট ও সুযোগ' ১৯৯৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত লেখা চুয়াল্লিশটি প্রবন্ধের সংকলন। জীবনের প্রথম পঁচিশ বছর সরকারি চাকরিতে কাটানো লেখক দেশি-বিদেশি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির সংস্পর্শে এসেছেন। এরপর উনিশ বছর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অর্থনীতি, উন্নয়ন, পরিবেশ ও প্রশাসন বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, যা তাঁকে দিয়েছে এক আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

এ বইয়ে দেশের নানা সমস্যা নিয়ে তাঁর বিশ্লেষণ ও সুপারিশ, সমসাময়িক রাজনীতি নিয়ে স্পষ্ট মন্তব্য এবং প্রায়োগিক সমাধানের কথা স্থান পেয়েছে। লেখকের আওয়ামী ঘরানার চিন্তাধারা স্পষ্ট হলেও এই সময়ের অর্ধেক তিনি ছিলেন নির্দলীয় লেখক ও সমালোচক। ২০০৯ সালে শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রী হওয়ার পর তাঁর লেখালেখি সরকারি বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। সাধারণ নাগরিকের জন্য প্রাসঙ্গিক প্রায় প্রতিটি বিষয়েই লেখক তাঁর মত দিয়েছেন, যা পাঠকদের ভাবতে বাধ্য করবে।

প্রকাশনী:সময় প্রকাশন
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849323327
পৃষ্ঠা সংখ্যা:326
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all