ভূত বনাম পেত্নী
by পরিতোষ বাড়ৈ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পরিতোষ বাড়ৈর 'ভূত বনাম পেত্নী' একটি মজার ও ভয়ংকর গল্প। মা মারা যাওয়ার পর নয়নের জীবনে নেমে আসে অন্ধকার। বাবা দ্বিতীয় বিয়ে করায় কাছের মানুষগুলো দূরে সরে যায়। ছোট্ট নয়ন একা, তার অনেক কষ্ট। এই সময় এক ভূত তার জীবনে আসে। মানুষের ভয় দেখানোই যে ভূতের কাজ, কিন্তু নয়নকে ভয় দেখাতে এসে সে জেনে ফেলে ছেলেটার দুঃখের কথা। ভূতের মন গলে যায়, সে নয়নের বন্ধু হয়ে ওঠে।
অন্যদিকে এক শয়তান নয়নকে নানা ভাবে নির্যাতন করে। কখনও খেতে দেয় না, কখনও সুই দিয়ে কান ফুটো করে, কখনও বেত দিয়ে মারে। ভূত আর শয়তানের মধ্যে শুরু হয়ে যায় লড়াই। ভূতের ক্ষমতা বেশি, শয়তানের কুটিল বুদ্ধি বেশি। নয়নকে বাঁচাতে ভূত সব বিপদ থেকে উদ্ধার করে। প্রতিদিন ঘটে ভয়ংকর আর মজার ঘটনা। শেষ পর্যন্ত কে জিতবে, ভূত না শয়তান? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পড়তে হবে বইটি।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |