নিষিদ্ধ নগরী
by শাহনাজ রানু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহনাজ রানুর কাব্যগ্রন্থ 'নিষিদ্ধ নগরী' কোনো নির্দিষ্ট শহর নয়, বরং একটি প্রতীক। তথ্যপ্রযুক্তির এই যুগেও যেখানে নারীর চিন্তা, চেতনা আর পোশাকে রক্ষণশীলতার নামে শেকল পরানোর চেষ্টা চলে, সেখানেই এই নগরীর অবস্থান। প্রেমের নামে, প্রতীক্ষার নামে, পাপ আর পঙ্কিলতায় আমাদের নিত্যদিন আচ্ছন্ন। ভুল পথে পা বাড়াই, ভুল সময়ে ভুল ব্যাখ্যায় উপসংহারে আসি, আর দিনশেষে আবিষ্কার করি চোরাবালিতে বিলীন হওয়া অস্তিত্ব।
টি এস এলিয়টের 'দ্য ওয়েস্ট ল্যান্ড'-এর মতোই নিজেকে খুঁজে পাই এই নিষিদ্ধ নগরীর বাসিন্দা হিসেবে। পৃথিবীর যেদিকেই যাই, মুক্তি নেই, পালানোর পথ নেই। তবুও কবির আগের কাব্যগ্রন্থগুলোর মতো এই বইতেও আছে আশার কবিতা, ভালোবাসার কবিতা এবং নিজেকে খুঁজে পাওয়ার তীব্র বাসনা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়ানো এক শক্তিশালী কণ্ঠস্বর এই সংকলন।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |