কিশোরসমগ্র
by আল মাহমুদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কথাশিল্পী আল মাহমুদ উপন্যাস রচনা শুরু করেন কবিখ্যাতির মধ্যবয়সে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর তার পরবর্তী বিশৃঙ্খল সময়ে 'গণকণ্ঠ' পত্রিকার সম্পাদক হিসেবে কিছু ছোটগল্প লেখার মধ্য দিয়ে তাঁর গদ্য রচনার সূচনা। 'পানকৌড়ির রক্ত' প্রকাশের পর তিনি কথাশিল্পী হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেন। কবি জসিম উদ্দীনের মতো প্রবীণ কবিরাও তখন তাকে গদ্য লেখার জন্য চিঠি লিখে উৎসাহ দিয়েছিলেন।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার এক প্রাচীন মুসলিম পরিবারে জন্ম আল মাহমুদের। স্কুলের সপ্তম শ্রেণিতে থাকতেই তাঁর লেখালেখির শুরু। '৪৭-এর দেশভাগের পর কলকাতার সত্যযুগ পত্রিকায় গল্প প্রকাশের মাধ্যমে সাহিত্যজীবন শুরু। ১৯৫৬ সালে কলকাতার খ্যাতিমান পত্রপত্রিকায় তাঁর কবিতা ছাপা হতে থাকে। 'কিশোরসমগ্র' বইয়ে সংকলিত হয়েছে তাঁর 'মরু মুষিকের উপত্যকা', 'মহানবী হযরত মুহাম্মদ (সা.)', 'পাখির কাছে ফুলের কাছে' ও 'একটি পাখি লেজ ঝোলা'।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844583918 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 248 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |