সাঁঝের মায়া

by সুফিয়া কামাল

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

120৳150৳Save 30৳ (20%)
Qty
Wishlist
Share

সুফিয়া কামালের 'সাঁঝের মায়া' কবির প্রথম কাব্যগ্রন্থ। বইটির পেছনে রয়েছে একটি স্মরণীয় ইতিহাস। কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন তখনকার সমাজের রক্ষণশীল আবহে বন্দি নারীর জীবনে প্রথম আলোর দেখা দিয়েছিলেন। তিনি কবির লেখা কবিতাগুলো কবি মোহিতলাল মজুমদারের কাছে দেখান, যিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে মুসলিম বালিকার লেখা এত সুন্দর হতে পারে। তাঁর উৎসাহেই বোরকা-নেকাবের আড়াল থেকে বেরিয়ে আসে সেই কবিতার মুকুলগুলো।

বদ্ধ পিঞ্জরের বুলবুল যখন অবগুণ্ঠনের বাধা পেরিয়ে দিগন্তে ধ্বনিত হলো, তখন মুক্তিদাতারও মুক্তিক্ষণ এল। কিন্তু সেই বিদায় 'সাঁঝের মায়া'য় শাশ্বত হয়ে রইল। প্রিয়তমকে স্মরণ করে কবির কণ্ঠে যে সকরুণ সুর অনুরণিত হয়েছে, তার তুলনা বাংলা সাহিত্যে বিরল। বেদনার এই ঘন বর্ষণ না হলে সম্ভবত গানের পাখি এ গান গাইত না।

প্রকাশনী:সময় প্রকাশন
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844582555
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all