একাত্তরের গণহত্যা, নির্যাতন ও যুদ্ধাপরাধীদের বিচার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহরিয়ার কবিরের 'একাত্তরের গণহত্যা, নির্যাতন ও যুদ্ধাপরাধীদের বিচার' গ্রন্থটি একাত্তরের ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতে রচিত। বইয়ের প্রবন্ধগুলো বিভিন্ন সময়ে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যা পরে গ্রন্থাকারে সংকলিত হয়েছে। গণহত্যা ও নির্যাতনের বর্ণনার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গও এসেছে বিভিন্ন প্রবন্ধে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল আন্দোলন সংগঠিত করতে গিয়ে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা প্রভৃতি বিষয়ে যে প্রশ্নগুলো উঠেছিল, সেগুলোর উত্তর দিতে গিয়ে লেখা হয়েছে এই প্রবন্ধগুলো। শহীদ জননী জাহানারা ইমামের ঘাতক দালালবিরোধী আন্দোলনের কর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য বইটি প্রকাশ করা হলেও বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি ও প্রাসঙ্গিক সমস্যা বুঝতেও এটি সহায়ক হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আগ্রহী গবেষক ও সাধারণ পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংকলন।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 4th Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844582210 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |