যুদ্ধাপরাধীদের বিচার ও রায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্বপন দাশগুপ্তের 'যুদ্ধাপরাধীদের বিচার ও রায়' বইটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার একটি নথিভুক্ত বিবরণ। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় এসে স্বাধীনতাবিরোধীদের বিচারের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২২ সালের জুলাই পর্যন্ত এই ট্রাইব্যুনাল ৪৭টি মামলার রায় ঘোষণা করেছে, যেখানে দণ্ডিত হয়েছেন ১১৬ জন।
বইটিতে জামায়াতের শীর্ষ নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার বিবরণ স্থান পেয়েছে। ট্রাইব্যুনাল, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও রিভিউ মামলার রায়ও সংযোজিত হয়েছে এই গ্রন্থে। বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য বইটি মূল্যবান তথ্যসূত্র।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 384 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |