নদীর নাম ঘুঙুর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মিশু এমন এক ছেলে, যে একবার কোনো বিষয়ে মাথা ঘামালে সমাধান না হওয়া পর্যন্ত ছাড়ে না। দাদার বাড়িতে বেড়াতে এসে সে শুনল 'ঘুঙুর' নামের এক নদীর কথা। সেই নাম শুনেই তার মাথায় ঢুকে গেল প্রশ্ন, নদীর নাম কেন ঘুঙুর? স্থানীয় লোকেরা বলে, মাঝরাতে নদীর পাড় দিয়ে হেঁটে গেলে ঘুঙুরের শব্দ শোনা যায়। আবার কেউ কেউ বলে দুপুরে বটগাছের নিচে দাঁড়ালেও সেই শব্দ পাওয়া যায়।
কৌতূহল আর সামলাতে না পেরে মিশু চাচিকে প্রশ্ন করে বসে। চাচি জানান, একবার এক যাত্রাদল নৌকায় করে নদী দিয়ে যাচ্ছিল। মাঝরাতে ডাকাতের আক্রমণে নায়িকা ঘুঙুরকে মেরে ফেলা হয়, তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়, আর সেই লাশ আর খুঁজে পাওয়া যায়নি। এই গল্প শুনে মিশুর রোম দাঁড়িয়ে যায়। সারওয়ার-উল-ইসলামের এই কিশোর উপন্যাসে রূপকথা আর বাস্তবের মিশেলে এক চমৎকার রহস্যের জাল বোনা হয়েছে, যা পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |