ইটিভি থেকে সিএসবি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তুষার আবদুল্লাহর 'ইটিভি থেকে সিএসবি' বাংলাদেশের মিডিয়া জগতের ক্রান্তিকালের এক প্রামাণ্য দলিল। বেসরকারি টেলিভিশনের অভিজ্ঞতা এখনও দশক পেরোয়নি, তার মধ্যেই পূর্ণাঙ্গ সম্প্রচারে এসেছে আটটি চ্যানেল। আইনি জটিলতায় দুটি চ্যানেল বন্ধ হয়ে গেছে, একটি আবার সম্প্রচারে ফিরেছে। শুরু থেকেই বেসরকারি টেলিভিশনকে রাজনৈতিক টানাপোড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে।
টেলিভিশন সাংবাদিকতা যে পেশাদারিত্ব আর সম্ভাবনার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল, এখন সেই অবস্থান থেকে অনেক দূরে সরে গেছে। চ্যানেলগুলোর আয়ু নিয়ে অনিশ্চয়তা, আর পেশা হিসেবে টিভি সাংবাদিকতাকে নেওয়ার দুশ্চিন্তা এখন প্রকট। বেসরকারি টেলিভিশন পরিচালনার জন্য যেমন নীতিমালা তৈরি হয়নি, তেমনি টেলিভিশন সাংবাদিকদের চাকরির নিরাপত্তাও এখনও নিশ্চিত নয়। মিডিয়া নিয়ে পড়তে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণী বই।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2009 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847011400396 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 218 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |