কপি বেছে নিন
108৳135৳Save 27৳ (20%)
Qty
Wishlist
Share

সীমান্তের এপার আর ওপারের মাঝখানে পড়ে থাকা এক মানবশিশুর করুণ কাহিনি নিয়ে আনিসুল হকের 'না-মানুষি জমিন'। একদল কুড়িজন নারীপুরুষ ও শিশুকে ঠেলে দেওয়া হয় নো-ম্যান'স ল্যান্ডে। ওপারের রক্ষীরাও তাদের ঢুকতে দেয় না। প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে পড়ে থাকে তারা।

সেই দলে থাকা এক গর্ভবতী নারী কন্যাসন্তান প্রসব করে মারা যায়। ঘন কুয়াশার আড়ালে সঙ্গীরা উধাও হয়ে যায়। নো-ম্যান'স ল্যান্ডে পড়ে থাকে এক নবজাতক। তার দেশ কী? তার পরিচয়ই বা কী? এপার-ওপার কেউ তার দায়িত্ব নিতে চায় না।

রাষ্ট্র আর রাজনীতির ঊর্ধ্বে মানুষের মানবিকতা, আর মানবিকতা হারিয়ে গেলে কখনো কখনো পশুরাও এগিয়ে আসে মানুষের মতো। জাদুবাস্তবতার এই গল্পে রঙিন কাপড় পরা এক বাঁদর কাঁটাতারের বেড়ায় গুলিবিদ্ধ হয়ে ঝুলে থাকে, যার শোকে মানুষ কাঁদে। এক নিদারুণ বাস্তবতার গল্প এটি।

প্রকাশনী:সময় প্রকাশন
সংস্করণ:4th, 2012
ভাষা:bangla
ISBN:9789848942482
পৃষ্ঠা সংখ্যা:92
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all