Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জুবায়ের ইবনে কামালের 'যে গল্প শোনা হয়নি আগে' গ্রন্থটি স্বপ্নের রহস্যময় জগৎ ও নবীদের জীবনের অজানা অধ্যায় নিয়ে রচিত। একটি স্বপ্ন বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র, ছোট্ট ইউসুফকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল সুদূর মিশরে। আবার সেই স্বপ্নের ব্যাখ্যাই তাকে এনে দিয়েছিল মর্যাদা ও ক্ষমতা। ফারাওয়ের স্বপ্নের কারণে নিহত হয়েছিল অসংখ্য শিশু, আর ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মুসাই পরে বদলে দিয়েছিলেন ইসরাইলের ইতিহাস।
লেখক ইহুদি পুরাণ থেকে খুঁজে বের করেছেন জুলেখার সেই স্বপ্নের কথা, যা ইউসুফ-জুলেখার ঘটনার এক নতুন দিক উন্মোচন করে। তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে মৃত সাগরের তীরে আবিষ্কৃত হাজার বছরের পুরনো বাইবেলের পাণ্ডুলিপি থেকে শুরু করে ছয়শ বছর আগে লেখা ইবনে কাসিরের গ্রন্থ পর্যন্ত। ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের বিশ্বাস অনুযায়ী তিন নবীর এমন চমকপ্রদ ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো চেনা গল্প হলেও পাঠকের কাছে মনে হবে সম্পূর্ণ নতুন।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 108 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |