সায়েন্স ফিকশন নাবা
by বিশ্বজিৎ দাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বজিৎ দাসের 'সায়েন্স ফিকশন নাবা' গল্পের নায়ক নাবা সদ্য পড়াশোনা শেষ করেছে, কিন্তু বেকার। চাকরির আশায় ঢাকা শহরে ঘুরছে সে। হঠাৎ চোখে পড়ে এক বিজ্ঞাপন: 'আপনি কি আত্মহত্যা করতে চান?' কথাটা মাথায় ঢুকে যায়। একদিন সে সিদ্ধান্ত নেয়, স্বেচ্ছায় আত্মহত্যা করবে। বিজ্ঞাপনের ঠিকানায় পৌঁছে নাবা নিজেকে আবিষ্কার করে মাটির নিচের এক শহরে, যেখানে সে চাকরি করতে এসেছে!
ভাড়াটে যোদ্ধা হিসেবে তাকে যুদ্ধে যেতে হবে। দুর্ভেদ্য পাহাড়, জঙ্গল আর ইলেকট্রনিক বাঁধা পেরিয়ে পৌঁছাতে হবে পানাম নগরীর ল্যাবে। উদ্ধার করতে হবে 'পদ্মনাভ'। কী সেটা? কেনই বা সব গ্রহের অধিবাসীরা সেটা পেতে উদগ্রীব? রোমাঞ্চকর এই সায়েন্স ফিকশনে পাঠককে সাথে নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর অভিযানে নামবেন এজেন্ট নাবা।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |