ভিয়েনার ক্যাফে সেন্ট্রাল
by সঞ্জয় দে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সঞ্জয় দে-র 'ভিয়েনার ক্যাফে সেন্ট্রাল' গত শতকের যুদ্ধ আর বিপ্লবের উত্তাল সময়কে কেন্দ্র করে রচিত। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর শেষ হতে না হতেই রাশিয়ায় বলশেভিক বিপ্লব। এই বিপ্লবের কম্পন ছড়িয়ে পড়ে দক্ষিণ-পূর্ব ইউরোপ পর্যন্ত। এরই মধ্যে জার্মানিতে আবির্ভাব ঘটে এক নতুন একনায়কের, যার নেতৃত্বে শুরু হয় রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রায় ছয় বছর ধরে চলে সেই যুদ্ধ। লেখক দেখাতে চেয়েছেন, এসব যুদ্ধ আর বিপ্লবের পেছনে ছিলেন গুটিকয়েক ব্যক্তিত্ব।
লেখক অর্ধ শতাব্দী পূর্বের অতীত থেকে একটি রেখা টেনে বর্তমানে তার সমাপতন ঘটাতে চেয়েছেন। বোমারু বিমানের আঘাতে ছিন্নভিন্ন বার্লিনে খুঁজেছেন ধ্বংসস্তূপ, হিটলারের শৈল-নিবাসের সন্ধানে ছুটে গেছেন অস্ট্রিয়ায়। তবে শুধু যুদ্ধ আর বারুদ নয়, চলন্ত রেলগাড়ির জানালার বাইরে দেখা অপসৃয়মান মুখের মতোই এ বইয়ের গল্পগুলোতে ভেসে ওঠে কিছু মানুষের মুখ, যারা শোনায় তাদের বেদনার বয়ান।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 2nd Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844581210 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |