উপন্যাসসমগ্র-১

সমগ্র-১ এ ৪ টি উপন্যাস। ১. বনী আদম ২. জননী ৩. ক্রীতদাসের হাসি ৪. চৌরসন্ধি

by শওকত ওসমান

কপি বেছে নিন
560৳700৳Save 140৳ (20%)
Qty
Wishlist
Share

শওকত ওসমানের ‘উপন্যাসসমগ্র-১’ সংকলনে তাঁর বিখ্যাত উপন্যাসগুলো স্থান পেয়েছে। এই বইয়ের অন্যতম চরিত্র হারেস, যাকে প্রকৃতি একই সঙ্গে বঞ্চনা এবং আশীর্বাদ দিয়েছে। এমন পরিহাস মানুষের জন্য আজও ধাঁধা। হারেস জন্মেছিল মুসলমান তন্তুবায় সম্প্রদায়ে, যাদের অধিকাংশই দরিদ্র। সমাজে তারা ব্রাহ্মণের কাছে শূদ্রের মতো, যদিও মুসলমান সমাজে জাতিভেদ নেই। ইতিহাসের রায় অবশ্য অন্য রকম।

হারেসকে প্রকৃতি বঞ্চনা করেছিল। আক্কেলের দিক থেকে সে অতি নিম্ন পর্যায়ের ছিল, গ্রামে তাকে ‘হাবা’, ‘গোবা’, ‘মগা’ নানা নামে ডাকা হতো। এমন অবস্থায় বাঁচার পরীক্ষা দিতে হয়েছে নানা কাঠিন্যের ভেতর দিয়ে। তবে প্রকৃতির আশীর্বাদও পেয়েছিল হারেস। তার শরীর ছিল লোহার মুগুরের মতো। অনাচার, অনিয়ম, ভরা-রোট, মরা-রোট যেকোনো অবস্থায় দিন চলুক, শরীর ঠিকই ছিল। অসুখ-বিসুখ খুব ছোটখাট, তার গায়েও দাঁত বসাতে পারত না। এইভাবেই হারেস বেড়ে উঠেছিল মীর গাঁ নামক গ্রামে সলিম মুনশীর আশ্রয়ে।

প্রকাশনী:সময় প্রকাশন
সংস্করণ:4th Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:459
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all