আনিসুল হকের 'ফাঁদ' উপন্যাসের শুরুই অসাধারণ। দশতলার ছাদ থেকে পড়ে যাচ্ছে একজন লোক। একেক তলায় তার চোখের সামনে খুলে যাচ্ছে একেকটা জানালা, আর সে ঢুকে পড়ছে নতুন নতুন কাহিনী-কক্ষে, যাদুবাস্তবতার এক অদ্ভুত জগতে। নিচে পড়ে লোকটির মৃত্যু অবধারিত, এটাই ট্রাজেডি। কিন্তু বর্তমান কাল কেড়ে নিয়েছে ট্রাজেডির অধিকার।
এ উপন্যাস আসলে এক কালো কমেডি। পরিহাসের ছলে লেখক দেখিয়ে দিয়েছেন ভালোবাসা, যৌনতা, দাম্পত্য, ঈর্ষা, দেশপ্রেম, অঙ্গীকার, রাজনীতি, সবকিছু কতটা অর্থহীন, হাস্যকর ও দুর্বিষহ হতে পারে। মুমূর্ষুর অকপট চোখে ধরা পড়েছে জীবনের সব ভণ্ডামি, উন্মোচিত হয়েছে আমাদের নগ্নতা।
আনিসুল হক সব সময়ই অগতানুগতিক ও অভিনব। এই উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা উপন্যাসে প্রাপ্তবয়স্কতা ও পরিপক্বতার ছাপ রেখেছেন। অস্তিত্বের এক পরিব্রাজক হিসেবে ঔপন্যাসিকের ভূমিকার উদাহরণ এই বই।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 4th Print, 2007 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844581265 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।