চট্টগ্রামের পটিয়া থানার ধলঘাট গ্রামে ১৯১১ সালে জন্ম বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের। মালেকা বেগমের লেখা 'প্রীতিলতা ওয়াদ্দেদার' বইয়ে উঠে এসেছে এই অসামান্য নারীর সংগ্রামী জীবনের কথা। স্বাধীনভাবে বেড়ে ওঠার পরিবেশ ছিল তাঁর বাড়িতে। কৈশোরে খাস্তগীর ইংরেজি বিদ্যালয়ে পড়ার সময় প্রিয় শিক্ষকের হাত থেকে ঝাঁসীর রাণীর বই আর বাবার কাছ থেকে দাসপ্রথা নিয়ে লেখা 'আঙ্কল টমস কেবিন'-এর বাংলা অনুবাদ পেয়েছিলেন তিনি।
স্কুল-কলেজে কৃতি ছাত্রী ছিলেন প্রীতিলতা। বিংশ শতাব্দীর তিরিশের দশকের শুরুতে সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে যুক্ত হয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে নামেন তিনি। চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পর ইংরেজদের হাতে ধরা না দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন এই বীরাঙ্গনা। স্বদেশের জন্য আত্মত্যাগের এমন অনুপ্রেরণামূলক কাহিনি পাঠককে না নাড়িয়ে ছাড়বে না।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250047 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 63 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।