Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের ভয়াবহতা যেমন কালোত্তীর্ণ অসংখ্য উপন্যাস ও ছোটগল্পের জন্ম দিয়েছে, তেমনি আমাদের মহান মুক্তিযুদ্ধও কথাসাহিত্যের এক অনিঃশেষ আধার। এখনো প্রবীণ ও নবীন লেখকেরা মুক্তিযুদ্ধকেন্দ্রিক রচনায় ক্লান্তিহীন। রেজাউর রহমান সেই বিরল কথাকোবিদদের একজন, যাঁর লেখার বড় অংশ জুড়ে আছে মুক্তিযুদ্ধ।
'স্ফুলিঙ্গের আভা' গ্রন্থভুক্ত আটটি ছোটগল্পের প্রতিটিতে মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনা তিনি এমন সাহিত্যিক কারুকার্যে ধারণ করেছেন, যেগুলোর পাঠ শেষে বর্ণিত ঘটনা মুহূর্তে মূর্ত হয়ে ওঠে। প্রতিটি গল্পের পাঠ এক অনির্বচনীয় অভিজ্ঞতা। মুক্তিযুদ্ধের গল্প পড়তে ভালোবাসেন এমন পাঠকদের জন্য এই বই একটি অসাধারণ সংযোজন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849025597 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |