হাতের ছোঁয়ায় রোদের শিহরণ

by কাইয়ূম চৌধুরী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

144৳180৳Save 36৳ (20%)
Qty
Wishlist
Share

কাইয়ূম চৌধুরীর 'হাতের ছোঁয়ায় রোদের শিহরণ' তাঁর কবিতার এক চমৎকার সংকলন। তিনি মূলত চিত্রকর, রংরেখার বিচিত্র মাধ্যমে কাজ করেছেন। গ্রাফিক ডিজাইনে বাংলাদেশে তিনি অনন্য, আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর স্থান অনেক উঁচুতে। সৃষ্টিশীলতার পেছনে বরাবর তাঁর কবিত্বশক্তির প্রণোদনা ছিল কার্যকর। কাগজে-ক্যানভাসে চিত্রীর ভূমিকার ফাঁকে ফাঁকে কবিতায়ও নিজেকে প্রকাশ করে গেছেন তিনি।

জীবনের শেষ দশকে যেন কবিতার জোয়ার এসেছিল তাঁর কল্পনা আর আবেগকে ভাসিয়ে নিয়ে। তাঁর কবিতায় রূপময় নদীমাতৃক বাংলা, সরল-সংগ্রামী মানুষের জীবনগাথা যেমন ফুটে উঠেছে, তেমনি দূর বিদেশের বর্ণিল চিত্রল ভাষ্যও উঠে এসেছে। কখনো ব্যক্তিজীবনের দ্বন্দ্ব-সংঘাত, গভীর আন্তরিক আবেগের স্ফুরণও ঘটেছে। তাঁর কবিতার বিশাল বৈচিত্র্যময় ভান্ডারের কিছুটা নিয়ে সাজানো হয়েছে এই বইটি।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849176329
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all