কপি বেছে নিন
160৳200৳Save 40৳ (20%)
Qty
Wishlist
Share

হুমায়ূন আহমেদের 'আশাবরী' উপন্যাসে ফুটে উঠেছে এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম আর আশাহত হওয়ার করুণ কাহিনি। রেনুর জবানবন্দিতে লেখা এই গল্পে পরিবারের কর্তা জয়নাল সাহেব ছিলেন ফেরিওয়ালা ব্যবসায়ী। দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হয় বলে তিনি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যান, আবার ফিরেও আসেন।

বড় ছেলে রঞ্জু বাবার অনুপস্থিতিতে সংসারের হাল ধরেন। টিউশনি করে চারটি টাকা আয় করেন। সব বিষয়ে মজা করা স্বভাবের জন্য বাবা তাকে ডাকতেন ফ্যানি ম্যান। দুই বোন মীরা আর রেনু, আরেক ভাই, সবাই মিলে থাকে ভাড়া বাড়িতে। বাড়ির মালিক সুলায়মান সাহেব রঞ্জুকে খুব পছন্দ করেন। পাশের ফ্ল্যাটে থাকেন ব্যারিস্টার মুশফেকুর রহমান, তার মেয়ে দুলু মনে মনে রঞ্জুকে পছন্দ করে। একদিন সুলায়মান সাহেব বরিশালে যান সুপারি কেনার জন্য, আর আর ফিরে আসেন না। রঞ্জুর খোঁজাখুঁজিতে কিছুই মেলে না। এরপর একদিন রঞ্জুও অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে ভর্তির ১৯ দিনের মাথায় তার মৃত্যু হয়।

নিম্নবিত্ত পরিবারের টিকে থাকার লড়াই, স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন নিয়ে লেখা এই উপন্যাস পাঠকের মনে গভীর দাগ কাটবে।

প্রকাশনী:সময় প্রকাশন
সংস্করণ:12th Printed, 2015
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:984458065X
পৃষ্ঠা সংখ্যা:102
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all