এলেবেলে - প্রথম পর্ব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হুমায়ূন আহমেদের 'এলেবেলে - প্রথম পর্ব' বইটি শুরু হয় লেখকের নিজের এক অভিজ্ঞতা দিয়ে। বৈশাখী মেলায় চার কন্যাকে নিয়ে গিয়ে তিনি দেখেন বিরাট জনসমাগম। সবাই মাটির জিনিস আর হাঁড়িকুড়ি কিনছে। তিনিও কিনলেন কচ্ছপের মতো দেখতে কিছু একটা, তারপর দুখানা রবিঠাকুরের মূর্তি। ছোট মেয়েটি পড়ে গিয়ে মূর্তি ভেঙে ফেলে, তাই নতুন করে কিনতে হয় আরেকটি।
দোকানে ঢুকে রবিঠাকুর চাইতে দোকানি তাকে ধরিয়ে দেন এক বুড়োর মূর্তি, খালি গায়ে বসে হাতে হুঁকো, বাতাস পেলেই মাথা নাড়ে। সাদা চুল আর সাদা দাড়িতে তাকে রবিঠাকুর বলেই মনে হয়। এরপর কিনলেন তালের পাখা, মাটির কলস, শোলার কুমির, দড়ির শিকা আর বাঁকা হয়ে দাঁড়ানো বঙ্গললনার মূর্তি। মেয়েরা দেশীয় সংস্কৃতিতে এতটাই মুগ্ধ যে যা দেখে তাই কিনতে চায়। একসময় চারজনের জন্য চারটি কাঠি আইসক্রিম কেনা হলো।
লেখকের চিরচেনা রসবোধ আর হাস্যরসে ভরা এই বইটি পড়তে পড়তে পাঠক হাসবেন আর মুগ্ধ হবেন তার সহজিয়া গদ্যে।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 11th Printed, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844580447 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 78 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |