আনিসুল হকের 'মা' উপন্যাসটি এক মায়ের আত্মত্যাগের অবিস্মরণীয় কাহিনী। আজাদ মায়ের একমাত্র সন্তান। বাবা দ্বিতীয় বিয়ে করায় মা ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান। কষ্ট করে আজাদকে এমএ পাস করান। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। আজাদের বন্ধুরা শহুরে গেরিলা দলে যোগ দেয়। আজাদও মায়ের অনুমতি নিয়ে যুদ্ধে যায়। ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি সেনারা এক রাতে অনেক মুক্তিযোদ্ধার বাসায় হামলা চালায়। আজাদসহ বেশ কয়েকজন ধরা পড়ে। নির্যাতনের পরও আজাদ কথা বলে না। তখন পাকিস্তানিরা আজাদের মাকে বলে, ছেলে যদি সবার নাম বলে দেয়, তবে ছেড়ে দেওয়া হবে। মা ছেলেকে দেখে বলেন, শক্ত হয়ে থেকো, কারও নাম বলে দিও না। আজাদ বলে, মা, দুদিন ভাত খাইনি, ভাত নিয়ে এসো। পরদিন মা ভাত নিয়ে হাজির হন, কিন্তু ছেলের দেখা আর পান না। আজাদ আর ফিরে আসে না, আর এই মা জীবনে আর ভাত খাননি। যুদ্ধের চৌদ্দ বছর পর নিঃস্ব অবস্থায় মা মারা যান।
মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ঘটনাটি জেনে আনিসুল হক বহু সাক্ষাৎকার ও দলিল ঘেঁটে রচনা করেছেন এই অসামান্য উপন্যাস। বইটি পড়ার সময় চোখে পানি চলে আসবেই। মুক্তিযুদ্ধের বেদনা আর মায়ের ভালোবাসার এমন মর্মস্পর্শী চিত্রণ বাংলা সাহিত্যে বিরল। আনিসুজ্জামান, সরদার ফজলুল করিম, মুহম্মদ জাফর ইকবালসহ অনেক বিশিষ্টজন এই বইয়ের ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের প্রতিটি মানুষের পড়া উচিত এমন একটি বই।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 100th Edition, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844584221 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।