Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ষাটের দশকের সামরিক শাসনবিরোধী আন্দোলনে সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশের বামপন্থী শক্তি, বিশেষ করে ছাত্র-যুবসমাজ। একুশে ফেব্রুয়ারির চেতনা তাদের মনে জাগিয়েছিল গভীর অনুপ্রেরণা। সেই ধারাবাহিকতায় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রকাশ করেছিল প্রতিধ্বনি, বিক্ষোভ, ঝড়ের খেয়া, সূর্য জ্বালা, অরণি ও নিনাদ-এর মতো উল্লেখযোগ্য সংকলন। একুশে স্মরণে নামে শিল্পীদের আঁকা ড্রইং নিয়ে বের হয়েছিল আরেকটি সংকলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের উদ্যোগে প্রকাশিত হয় দিনের রৌদ্রে আবৃত বেদনা ও বজ্রে বাজে বাঁশী। এসব প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন মতিউর রহমানসহ আরও অনেকে। রাতভর ছাপাখানার কর্মযজ্ঞ শেষে একুশের ভোরে শহীদ মিনার ও বাংলা একাডেমিতে এসব সংকলন বিলি ও বিক্রি করা হতো। কবিতা, সংগীত, চিত্রকলাসহ নানা শাখায় একটি যৌথ মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তাঁরা, পাশে পেয়েছিলেন খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল কবি-লেখক ও শিল্পীদের। ১৯৬৪ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রকাশিত সেই সংকলনগুলো এক মলাটে আনার প্রয়াস এই 'বিদ্রোহী বর্ণমালা'। বইটি সেই উত্তাল সময়ের এক মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849572688 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 438 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |