বংশালের বনলতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহম্মদ আলমগীর তৈমূরের 'বংশালের বনলতা' বইটি ছয়টি অতিপ্রাকৃত গল্পের সংকলন। গল্পগুলো লেখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে। সাহিত্যের রীতিতে এগুলোকে বলা যেতে পারে সুপারন্যাচারাল থ্রিলার বা অতিপ্রাকৃত রোমাঞ্চকর গল্প। বইটিতে ঐতিহাসিক যে ঘটনাগুলোর উল্লেখ আছে, সেগুলো আপাতদৃষ্টিতে অবাস্তব মনে হলেও আসলে সত্যি। ইতিহাস-ভিত্তিক ঘটনাগুলো যথাসম্ভব অবিকৃত রেখেই গল্প লেখার চেষ্টা করা হয়েছে।
বাংলা সাহিত্যে এ ধরনের হরর থ্রিলার খুবই বিরল। উত্তর আমেরিকায় উইলিয়াম ডিট্রিচ, ড্যান ব্রাউন, জেমস রলিন্সের মতো লেখকদের এ ধরনের লেখা ভীষণ জনপ্রিয়। লেখক সেই ধারা মাথায় রেখেই এই গল্পগুলো লিখেছেন। পাঠক যেন ঘটনার ঘনঘটায় বিরক্ত না হন, বরং গল্প পড়ে মজা পান, সেদিকে খেয়াল রাখা হয়েছে। টান টান উত্তেজনা, বিষয় বৈচিত্র আর চমকপ্রদ সমাপ্তি পাঠকদের ভিন্ন এক জগতে নিয়ে যাবে। রোমাঞ্চ ও ভয়ের মিশেলে লেখা গল্প ভালোবাসেন এমন পাঠকদের জন্য এই বইটি দারুণ সংযোজন।
| প্রকাশনী | : | সময় প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849179986 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 159 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |