কোলাহল থামার পরে
by আফসানা বেগম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফসানা বেগমের 'কোলাহল থামার পরে' এক কিশোরীর নিষ্পেষিত জীবনের করুণ কাহিনি। পিতার নির্যাতন সহ্য করতে না পেরে মা পালিয়ে যায় অন্য একজনের সাথে। ঘরে আসে সৎমা, আর সেই সৎমার ভাইয়ের যৌন নিপীড়ন থেকে বাঁচতে ভাইসহ আশ্রয় নেয় সৎবাবার কাছে। কিন্তু সৎবাবার হাত থেকেও রেহাই পায় না অসহায় কিশোরীটি।
একদিন সব সহ্যের সীমা ছাড়িয়ে যায়। রণচণ্ডী হয়ে ওঠে বালিকা, দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সৎবাবাকে। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস পলায়ন। ছুটতে ছুটতে কোথায় গিয়ে থামবে সে, কোথায় পাবে নিস্তার? একটানে পড়ে ফেলার মতো তীব্র আবেগঘন এই উপন্যাস পাঠকের মনকে নাড়া দেবে গভীরভাবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849436157 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |