১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর অবদান ছিল অসামান্য, কিন্তু সেই গৌরবগাথা আজও সেভাবে জানা যায়নি। মালেকা বেগমের 'মুক্তিযুদ্ধে নারী' বইটি সেই অজানা ইতিহাসকে সামনে আনে। দেশের ভেতরে, ভারতে শরণার্থী শিবিরে, যুদ্ধক্ষেত্রে ও বন্দিশালায়, নারীরা কীভাবে অসীম সাহসে যুদ্ধ করেছেন, সেবা দিয়েছেন, নির্যাতিত-লাঞ্ছিত হয়েছেন, তার বর্ণনা রয়েছে এই বইয়ে।
লেখকের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং নানা সূত্র থেকে সংগৃহীত তথ্য দিয়ে তিনি তুলে ধরেছেন মুক্তিযুদ্ধে নারীর ভূমিকার সেই করুণ ও গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আগ্রহী প্রতিটি পাঠকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বই।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2011 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848765708 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 222 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।