কাছে থেকে দেখা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মে. জে. মুহাম্মদ খলিলুর রহমানের স্মৃতিকথা 'কাছে থেকে দেখা' ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে লেখা। ১৯৭১ সালে পাকিস্তানে বন্দি থাকার পর ১৯৭৩ সালের ডিসেম্বরে দেশে ফিরে আসেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে তৎকালীন বিডিআর, বর্তমান বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেন। সীমান্তে চোরাচালান দমন এবং বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে তিনি বিশেষ উদ্যোগ নেন।
কলকাতার বেকার হোস্টেলে ছাত্রজীবনে বঙ্গবন্ধুর সঙ্গে একসঙ্গে থাকার সুবাদে দুজনের সম্পর্ক ছিল আন্তরিক। দাপ্তরিক প্রয়োজনে যেমন তাঁকে বঙ্গবন্ধুর কাছে যেতে হতো, তেমনি বঙ্গবন্ধুও মাঝে মাঝে তাঁকে ডেকে কথা বলতেন। এই বইয়ে তিনি ১৯৭৫ সালের বঙ্গবন্ধু-হত্যাকাণ্ড পর্যন্ত সময়ের ঘটনাবলি স্মৃতিচারণ করেছেন। সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগত অমুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব, তৎকালীন প্রশাসনের অবস্থা, বাকশাল গঠনসহ নানা রাজনৈতিক ঘটনা সম্পর্কে নিজের মতামত তুলে ধরেছেন তিনি।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ইতিহাস নিয়ে আগ্রহী সাধারণ পাঠক এবং ইতিহাসের শিক্ষার্থীদের জন্য এই স্মৃতিকথা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849176206 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |